ঋণের টাকা যদি গলার কাঁটা হয়

কথায় আছে ‘টাকার মুখ বাঁকা’ অর্থাৎ টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয়– কারণ ধার দেয়া বা ঋণের টাকা সময়মতো ফেরত পাওয়া নিয়ে সম্পর্কের অবনতি হয়। এমনকি এ বিষয় নিয়ে অনেক সময় আদালত পর্যন্ত গড়ায়। প্রচলিত আছে, টাকা উদ্ধারের জন্য নাকি দেনাদারের বাড়ি আর আদালত পাড়ায় ঘুরতে ঘুরতে কয়েক জোড়া জুতার তলা ক্ষয় হয়। অনেক ক্ষেত্রেই আমরা দৈনন্দিন জীবনে নানা কারণে একে অপরকে টাকা ধার দেই, ঋণ দেই পরে ফেরত পাই না বা ফেরত পেতে অনেক কাঠখড় পোড়াতে হয় বা মিত্থ্যা আশ্বাসে টাকা দিয়ে প্রতারিতও হই।

টাকা ফেরত না পেলে দেওয়ানি এবং ফৌজদারি উভয় আইনেই প্রতিকারের বিধান আছে। টাকা উদ্ধারের মোকদ্দমা মূলত দেওয়ানি প্রকৃতির। দেওয়ানি কার্যবিধি ১৯০৮-এর ধারা ৯-এর ব্যাখ্যায় বলা হয়েছে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা হলো– যে মোকদ্দমায় কোনো সম্পত্তির অধিকার অথবা কোনো পদে অধিষ্ঠিত থাকা বা হওয়ার অধিকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা।

https://www.google.com/amp/s/www.newsbangla24.com/amp/analysis/147792/%25E0%25A6%258B%25E0%25A6%25A3%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%259F%25E0%25A6%25BE%25E0%25A6%2595%25E0%25A6%25BE-%25E0%25A6%25AF%25E0%25A6%25A6%25E0%25A6%25BF-%25E0%25A6%2597%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%25B0-%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%2581%25E0%25A6%259F%25E0%25A6%25BE-%25E0%25A6%25B9%25E0%25A7%259F

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *